নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো পতাকা ধারণ, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী রাজনীতি এবং জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওগত চৌধুরী,বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পুসহ অনেকে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।