মোরেলগঞ্জের জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ১১:৫২ এএম
মোরেলগঞ্জের জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া

বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল তবারক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা’র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তালুকদার, জয়েন্ট সেক্রেটারী তারিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্বাস শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে