কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শান্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কাজী আলাউদ্দিন মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দ, প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাখওয়াত হোসেন তৌহিদ, বাদশা বিএসসি, গোলাম ইয়াসিন, সদস্য নুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সুরুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ডা. মারুফ প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হৃদয়, সদস্য মিজানুর রহমান শিকদার, অ্যাডভোকেট এস.এম. জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুল হক, সদর বিএনপির আহ্বায়ক আবুল হাসেমসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।