নীলফামারীর কিশোরগঞ্জে ফ্রেন্ডস সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাজেডুমরিয়া গ্রামের কাচারীপাড়ায় শনিবার রাতে আড়ম্বরপুর্ণ এ অনুষ্ঠানে এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেয়। এসময় শিক্ষার্থী ও গুনীজনদের হাতে ক্রেষ্ট তুলে দেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম। সপ্রাবি’র সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি রুবাইয়াত ইসলাম রনি। বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.আবু সায়েম, রংপুর বিএডিসি’র উপ-পরিচালক আব্দুল হাই, লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক রাশেদুজ্জামান রঞ্জু, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ব্যবসায় ও শিক্ষা সম্পাদক নূরুল হুদা, জামায়াত নেতা শিব্বির আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়ারেছ ও কবি আব্দুল লতিফ প্রামানিক প্রমূখ।