হাকিমপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৩:০৪ পিএম
হাকিমপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল দশটায় পৌর শহরের মাঠপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমির দলীয় মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দলীয় মনোনীত হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইদুল ইসলাম সৈকত, সাবেক উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, আব্দুল মান্নান, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।  প্রধান অতিথি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, গত ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি কিন্তু ইন্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের হারানো হয়েছে। তার বড় উপদেষ্টারা নিজেই। তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করছি বাংলাদেশের জাতীয় সংসদে রেকর্ড পরিমাণ জনগণের ভোটে নির্বাচিত সংসদ নিয়ে প্রধান বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলীয় অভিভাবক ডাঃ শফিকুর রহমান। 

 আগামী স্থানীয় নির্বাচনে ইতিমধ্যে দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব বিষয়ে দলীয় নেতা-কর্মীদের করনীয় ও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে