শৈলকুপায় ধর্ষণ মামলার আসামি সহ আটক ৩

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ৩১ মে, ২০২৬, ০৫:২৭ পিএম | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৫:২৭ পিএম
শৈলকুপায় ধর্ষণ মামলার আসামি সহ আটক ৩

ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষণ মামলার আসামি সহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  থানা সূত্রে জানা গেছে আটককৃত  ধর্ষণ মামলার আসামি হলেন  উপজেলার পুটিমারি গ্রামের কামাল হোসেনের ছেলে প্রান্ত হোসেন, ধর্ষণের চেষ্টার আসামী নাগেরহাট গ্রামের আমজাদ হোসেন মিয়ার ছেলে কুদ্দুস মিয়া ও  জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত  আসামি ভুলুনদিয়া গ্রামের আজমত আলী ছেলে খেজমত আলী। শনিবার দিবাগত রাতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে নিজ নিজ গ্রাম থেকে আটক করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান ধর্ষণের মামলার আসামি সহ তিনজনকে আটক করে ঝিনাইদহ কোর্টে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে