কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৮:৪০ পিএম
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। ৩১ মে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম (এমপি) অনুষ্ঠানে ঈদের আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তিনি আগামী ৩৬ জুলাই”যুব সমাজের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি নৈতিকতা,মানবিকতা ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে