কাহারোলে লিচুর ফলনে চাষীদের মুখে তৃপ্তির হাসি

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ১২:১৬ পিএম
কাহারোলে লিচুর ফলনে চাষীদের মুখে তৃপ্তির হাসি

দিনাজপুরের কাহারোল উপজেলায় নিচু চাষীদের মুখে তৃপ্তির হাসি। কারণ হচ্ছে এবার লিচুর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায়। আবহাওয়া ভালো থাকায় এবং ঝড়-বৃষ্টি কম হওয়ার কারণে ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন লিচু চাষী ও ব্যবসায়ীরা। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর কাহারোল উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে লিচু উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ বলছেন, এবার লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কাহারোল উপজেলার লিচু মিষ্টি ও রসালো হওয়ায় দেশ জুড়ে রয়েছে এর খ্যাতি। উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২ শতাধিক লিচুর বাগান রয়েছে। লিচু ব্যবসা লাভজনক হওয়ায় এই উপজেলার লিচু চাষীরা বিভিন্ন উঁচু  জমিতে লিচুর চাষ করেছেন। দেশের অন্যান্য জায়গায় এপ্রিলের শেষে ও মে মাস  জুড়ে লিচু বাজারে আসে। কিন্তু কাহারোল উপজেলায় মে মাসের শেষে এবং জুন মাসের প্রথমে বাজারে আসে বিভিন্ন প্রজাতির লিচু। কাহারোল উপজেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে ১০ মাইল হাট। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা লিচু কিনে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে নিয়ে যায় লিচু। এলাকাবাসী ও চাষীরা জানায়, ব্যবসায়ীরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন লিচু বাগানে লিচু পেড়ে খাঁচায় ভরে নিয়ে যায় গন্তব্য স্থানে বিক্রি করার জন্য। লিচু চাষী আরমান জানান, কাহারোল উপজেলায় পাটনাই, বোম্বাই, চায়না-৩, বেদানা ও এলাচি জাতের লিচুর আকার তুলনামুলক বড়। বাগান মালিক হাসান জানান, আবহাওয়া ভালো থাকায় ও সার-কীটনাশকের দাম সহজলভ্য হওয়ায় এ বছর লিচুর ভালো ফলন হয়েছে। বাগান মালিক মারুফ জানান, প্রতিদিন সকাল-বিকাল বিভিন্ন এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা দল বেধে আছেন এই লিচু বাগান দেখতে। কেউ কেউ সেলফি -তে ব্যস্ত, কেউ বা পরিবারের ছবি তুলতে ব্যস্ত আবার কেউ ঘুরে ঘুরে বাগান দেখছেন। কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামের কৃষক মাধব চন্দ্র জানান, পরিবেশ অনুকুলে থাকায় লিচুর ফলন ভালোই হয়েছে। তিনি জানান, চায়না-৩ একশত লিচু ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ১০ মাইল বাজারের লিচু ব্যবসায়ী বাবু মিয়া বলেন, কয়েকদিন লিচুর দাম কম ছিল। আজ সোমবার গতকালের চেয়ে দাম একটু বেশী। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, কাহারোলের মাটির গুণাগুণ ভালো হওয়ায় কাহারোল উপজেলার লিচুর ফলন ভালো হয়েছে, কৃষকেরা দামও ভালো পেয়েছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং তদারকি করছেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

আপনার জেলার সংবাদ পড়তে