রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (উরংরহভড়ৎসধঃরড়হ) ও অপপ্রচারের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইউএনও মোনাব্বর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের নেতিবাচক প্রভাব তুলে ধরে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তথ্য যাচাই করে প্রচার , ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের কারণে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করতে হবে। একই সঙ্গে সামাজিক সমপ্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।