কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রশংসিত সৈয়দপুর প্রশাসক তাকমিলা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৩:২৫ পিএম
কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রশংসিত সৈয়দপুর প্রশাসক তাকমিলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও কার্যকরভাবে অপসারণ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। ঈদের দিন থেকেই পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। এতে শহরের পরিবেশ পরিচ্ছন্ন থাকার পাশাপাশি জনদুর্ভোগও অনেকাংশে কমে আসে। প্রশাসক তাকমিলার সার্বিক তদারকি এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে স্বল্প সময়ের মধ্যেই শহরজুড়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, অতীতের তুলনায় এবার অনেক দ্রুত বর্জ্য অপসারণ করা হয়েছে। ফলে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং স্বাস্থ্যঝুঁকি কমেছে। তারা পৌর প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

পৌর প্রশাসক তাকমিলা বলেন,নাগরিকদের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া সকল কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আমি কৃতজ্ঞ। এদিকে, পৌরসভার এমন কার্যকর উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত ব্যবস্থাপনা ও দায়িত্বশীল তদারকির কারণে এবারের ঈদে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।  এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আক্তার হেসেন ফেকু বলেন, এ বছর শহরে কোরবানির পশুর বর্জ্য দ্রুত সময়ে অপসারণের ফলে ঝকঝকে অবস্থা বিরাজ করছে শহর। এটির জন্য পৌর প্রশাসক প্রশংসার দাবি রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে