সিংড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৫:৩১ পিএম
সিংড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (৩২) ও লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় বাইকের অপর আরোহী সাইফুল ইসলাম (২৬) কে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তিন মোটর সাইকেল আরোহী মামাতো-ফুফাতো ভাই।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে নাটোর-সিংড়া মহাসড়কের বন্দর এলাকায় একটি ট্রাক ও বিপরীতগামী পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটস্থলেই দু’জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় অপর আরোহীর রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়। নিহত তিন মোটরসাইকেল আরোহী মামাতো ও ফুফাতো ভাই। এদিকে রোববার রাত ৯ টায় উপজেলার পুন্ডরী গ্রামীণ সড়কে একটি অজ্ঞাত বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে