হালদা নির্ভর নিবন্ধিত পরিবারে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৫:৪১ পিএম
হালদা নির্ভর নিবন্ধিত পরিবারে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর উপর নির্ভর নির্ভর নিবন্ধিত মৎস্যজীবি জেলে পরিবারের মধ্যে সম্প্রতি ছাগল বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নিবন্ধিত ৪০ পরিবারের মধ্যে দুইটি করে  ছাগল বিতরণ করে হয়েছে। সেই সাথে ছাগলের খাবার ও ঔষধ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের চত্বরে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হালদা নির্ভরশীলদের মধ্যে ছাগল বিতরণ করেন।  ছাগল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন হালদা নদীর সৃষ্টিকর্তার একটি বিশেষ নেয়ামত। আমাদের সৌভাগ্য নদীটি চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার দিয়ে প্রবাহিত। প্রতি বছর মৌসুমে এই নদীতে মা মাছ ডিম ছাড়ে। মাছের দেওয়া এই ডিম আহরণ করে অনেক পরিবার বাড়তি অর্থ আয় করে। মাছের মজুত বৃদ্ধির জন্য সরকার হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে। ফলে হালদা নদীর উপর নির্ভরশীল অনেক পরিবারের এতে সমস্যা সৃষ্টি হয়েছে। তাই সরকার নদী নির্ভরশীল এইসব পরিবারের যাতে কস্ট না সেজন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে। তারই ধারা বাহিকতা আজকে ছাগল বিতরণ অনুষ্ঠান। 

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। কূষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী, মৎস্য  সম্প্রসারন কর্মকর্তা মেহেরুনেচ্ছা,   প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ বিএনপির উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে