কুষ্টিয়ার দৌলতপুরের বোয়ালিয়া বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বিএনপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়ার জিবনী তুলে ধরে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, ৭৫ কুষ্টিয়া - ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষ রেজাউল করিম, আলহাজ গোলাম মোস্তফা, জারজিস খান। এছাড়া অন্যান্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।