চিতলমারীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০২:৪৫ পিএম
চিতলমারীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সেচ্ছাসেবক দল, শ্রমীক দল, কৃষক দল ও ছাত্রদলের আয়োজনে সেচ্ছা সেবক দলের সভাপতি নিয়ামত আলী খানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এলাহি মোল্লা ও কৃষকদলের সাধারণ সম্পাদক জবরুল শেখ এর সঞ্চলনায় অন্যাদেরও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমীক দলের সভাপতি মো: ইউসুফ আলী শেখ, কৃষক দলের সভাপতি মো: সহিদুল ইসলাম, উপজেলা উলামা দল আহবায়ক ইয়াসিন ফকির, ছাত্রদল যুগ্ম আহবায়ক আজমাল হোসেন আজিম সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা কওে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে