পীরগঞ্জে ১০০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৪:২৩ পিএম
পীরগঞ্জে ১০০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

রংপুর জেলা পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৬/২০২৬; খ্রি. ০৯.০৫ ঘটিকার সময় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারস্থ জনৈক  মকবুল মন্ডল (৬০) এর চায়ের দোকানের সামনে পীরগঞ্জ হইতে খালাসপীর গামী পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পীরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে আসামী মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-দাড়িকামারি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। আসামী আটকের পর থানা পুলিশ নিয়মিত মামলা রুজু করে, আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে