নড়াইলে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৪:৩২ পিএম
নড়াইলে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

নড়াইলের  লোহাগড়ায়  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি  ২০২৫-২০২৬ অনুযায়ী অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত  এ ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  একইসাথে  মাস ব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণেরও  উদ্বোধন করা হয়েছে। 

 মঙ্গলবার(২ জুন)  দুপুরে  লোহাগড়া  উপজেলা নির্বাহী অফিসার  শাম্মী কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

লোহাগড়া  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন ও পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার (অঃ দাঃ) বি,এম সাজিন ইসরাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান।

  ক্রীড়া প্রশিক্ষক দিলীপ চক্রবর্তী জানান, ১শ মিটার, ২শ মিটার, ৪শ মিটার দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, লং জাম্প ও হাই জাম্প এই ৬টি ইভেন্টে বালক ও ৬টি  ইভেন্টে বালিকা গ্রুপে বিভিন্ন স্কুলের  মোট  ৮০ জন ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেয় এবং ৮০ জন ক্রীড়াবিদ অ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে