খুলনার ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০০৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) প্রেসক্লাবের সভাপতি মিয়া বদরুল আলমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবু হামজা বাঁধন এর প্রাণবন্ত সঞ্চালনায় পথের বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈদুল আযহা পরবর্তী এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য ও রিমঝিম ল্যান্ড ডেভেলপার এন্ড হাউজিং লিমিটেড এর সিইও শেখ হাসিবুর রহমান ববি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ দীন মোহাম্মদ এবং বিশিষ্ট সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আনন্দ কুমার স্বর। বক্তব্য রাখেন দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক মো: সুমন সরদার, প্রেসক্লাবের সহসভাপতি আবু দাউদ ইমরান, সাধারণ সম্পাদক মোড়ল মুজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাংবাদিকদের প্রেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য প্রেসক্লাবে একটি কম্পিউটার উপহার দেন।