আর্জেন্টিনা-ব্রাজিল জার্সি কেনার ধুম

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ১১:০৫ এএম
আর্জেন্টিনা-ব্রাজিল জার্সি কেনার ধুম

১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে সারা দেশের ন্যায় চাঁদপুর। এই জনপদ এখন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতায় সরগরম।

বিশ্বকাপ ফুটবলের আসরে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলেও, এখানকার উন্মাদনা বিশ্বের যেকোনো অংশগ্রহণকারী দেশের চেয়ে কোনো অংশে কম নয়।বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা-এই দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা সবচেয়ে বেশি চোখে পড়ে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি, দোকান ও রাস্তাঘাট প্রিয় দলের পতাকার রঙে সাজানো হয়।দলগুলোর জার্সি কেনার ধুম পড়ে যায় এবং বড় পর্দায় খেলা দেখার জন্য পাড়ায় পাড়ায় ও বিভিন্ন স্থানে ফ্যান জোন বা স্ক্রিন বসানো হয়।

এবারের বিশ্বকাপকে ঘিরেও চাঁদপুরে সমর্থকদের প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো এবং পতাকা সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাই শহরের রাস্তায় হকাররা ব্রাজিল-আর্জেন্টিনা, ফ্রান্স- জার্মানিসহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে হাজির। ব্রাজিল-আর্জেন্টিনা সহ অন্যান্য দেশের সঙ্গে ইরানের পতাকা শোভা পাচ্ছে  হকারদের কাছে। গ্রামেগঞ্জ ও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের পতাকা বিক্রি।  চাঁদপুর শহরের পুরান বাজার নিতাইগঞ্জ সড়কে বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয় দেশের পতাকা বিক্রির দৃশ্য দেখা যায়। ছবি ও প্রতিবেদন মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে