সৈয়দপুরে জীবন সংগ্রামে বিজয়ী এক সৈনিক আক্তার হেসেন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০১:৫১ পিএম
সৈয়দপুরে জীবন সংগ্রামে বিজয়ী এক সৈনিক আক্তার হেসেন

নীলফামারীর সৈয়দপুর শহরের সুপরিচিত মুখ, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি,সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রেষ্ঠ কাউন্সিলর,ব্যবসায়ি ও সমাজসেবক আক্তার হোসেন ফেকু। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করছেন। ব্যবসার পাশাপাশি মানবসেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করে তিনি এলাকায় সুনাম অর্জন করেন। তার জীবনের শুরুটা ছিল সংগ্রামময়। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে বেড়ে ওঠা আক্তার হোসেন ফেকু ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলেন। পারিবারিক ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের কর্মনিষ্ঠা, সততা এবং অধ্যবসায়ের মাধ্যমে সমাজে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেন। স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে তিনি সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন সহজপ্রাপ্য জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেন।

রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সবসময় অসহায়, দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন দুর্যোগ, শীতকালীন সহায়তা, চিকিৎসা সহায়তা এবং শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে সমাজসেবার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তার বিশ্বাস ছিল, সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজের প্রতিটি মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

জীবনের নানা চড়াই-উতরাই এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকে কখনো সরে আসেননি। তার এই নিষ্ঠা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

সৈয়দপুরের মানুষ আক্তার হোসেন ফেকুকে একজন মানবিক, দায়িত্বশীল এবং জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। তার জীবন সংগ্রাম প্রমাণ করে যে, সততা, পরিশ্রম এবং মানুষের প্রতি ভালোবাসা থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আক্তার হোসেন ফেকুর কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে