ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত" এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকালে উপজেলা সদরের আনন্দপুর মোড়ে নিজস্ব কার্যালয়ে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার কর্মীদের নিয়ে ঈদুল আজহার ঈদ পরবর্তী ঈদ এ পূর্ণিমলনী ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাবেক শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ সামছুদ্দিন। প্রধান আলোচক বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি শাইখুল হাদিস আবদুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা হোসাইন আহমেদ খান, সহ সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোজাহিদুল ইসলাম। পূর্ণিমলনী ও কর্মী সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা আমীর আহমদ,বুড়িশ্বর ইউনিয়নের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন বুখারি,সহ প্রশিক্ষণ সম্পাদক ও গুনিয়াউক ইউনিয়ন সভাপতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন,চাপরতলা ইউনিয়নের সভাপতি ক্বারী নুর আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাসুম,পূর্বভাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজুল ইসলাম, হরিপুর ইউনিয়নের উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন,সভাপতি মাওনালা ফরিদ উদ্দিন পাঠান,সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দিন খোকন, গুনিয়াউক ইউনিয়নের নির্বাহী সদস্য মুফতি আকতার হোসেন,কুন্ডা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, গোয়ালনগর সভাপতি জাহিদুল ইসলামসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। কুরআনের শাসন ব্যবস্থা ছাড়া সমাজে পরিপূর্ণ শান্তি কখনও আসবে না। তাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।