শৈলকুপায় ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৬:৫৫ পিএম
শৈলকুপায় ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ঝিনাইদহের শৈলকুপার খুলুমবাড়িয়া বাজার থেকে বুধবার দুপুরে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ  দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ। আটকৃত ব্যক্তিরা হলেন উপজেলার সারুটিয়া  গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে  মোঃ আখতার শেখ (৬০),হাকিমপুর  গ্রামের মোহাম্মদ রেজাউল জোয়াদারের ছেলে মোঃ হাফিজুর জোয়ারদার।  জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার খুলুমবাড়িয় বাজারস্থ তিন রাস্তার মোড় থেকে ২৫ পিস ইয়াবাসহ  আটক করে।এ ব্যাপারে শৈলকুপা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে খুলুমবাড়িয়া এলাকা থেকে আটক করা হয়েছে। মাদকদ্র   আইনে মামলা দিয়ে  তাদের কে কোর্টে সোপর্দ  করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে