কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ এই উপলক্ষে দিনাজপুরের হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছে হাকিমপুর উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠি । বুধবার বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা পরিষদের সামনে থেকে ব্রাজিল সমর্থনকারীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন । শোভাযাত্রাটি স্থলবন্দর প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে হিলি রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা ব্রাজিল ভক্ত সহ ছোট বড় সব বয়সের মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, এইবারের ফুটবল বিশ্বকাপ খেলাতে সবাইকে তাক লাগিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ান হয়ে বিশ্বকাপ নিবে। এবং ৫টা স্টার থেকে ৬ স্টার লাভ করবে।