হাতে আছে এক সপ্তাহ, এখনো ভিসা পায়নি ইরান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৮:৩০ এএম
হাতে আছে এক সপ্তাহ, এখনো ভিসা পায়নি ইরান

ইরানের ফুটবল দলকে ঘিরে ভিসা জটিলতা ও নিরাপত্তা শঙ্কা কাটছেই না। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র ৭ দিন বাকি। অথচ এখনও যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ভিসা হাতে পায়নি ‘টিম মেল্লি’। তবে দেশটির ফুটবল ফেডারেশন আশা করছে, চলতি সপ্তাহের মধ্যেই সব জটিলতার সমাধান হবে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, আজ কালের মধ্যে মেক্সিকোর ভিসা পাওয়া যাবে। এরপর আজ শুক্রবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসাও ইস্যু করা হবে বলে আশাবাদী তারা। ইরানি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তাজ বলেন, ‘আগামীকাল শনিবার আমরা স্পেনের উদ্দেশে রওনা হবো। সেখান থেকে দল সরাসরি মেক্সিকোর তিহুয়ানায় যাবে। এরপর দ্রুতই যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে।’