সাতকানিয়ায় ৭ রাউন্ড সীসা কার্তুজসহ গ্রেপ্তার ১

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:১৯ এএম
সাতকানিয়ায় ৭ রাউন্ড সীসা কার্তুজসহ গ্রেপ্তার ১

সাত রাউন্ড সীসা কার্তুজসহ রিফাত নামক এক যুবককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। ৪ জুন (বৃহস্পতিবার) ভোর রাত ৩ টা ১৫ মিনিটের সময় উপজেলার ০৪ নম্বর কাঞ্চনা ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের বকশিরখীল উত্তর পাড়ার কবির আহমদের বাড়ী হতে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র জানায়, কবির আহমদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সাতকানিয়া থানার নেতৃত্বে এসআই মোহাম্মদ জহির আমিনসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি তৌহিদুল ইসলাম রিফাত (২৩) কে গ্রেপ্তার করা হয়। সে উক্ত এলাকার শামসুল ইসলাম ও পারভিন আক্তারের পুত্র। তার বসবাসকৃত রুম সংলগ্ন সিড়ি রুমের দরজার পাশে ছাদের উপর সাদা বস্তার নিচ হতে ০৭ (সাত) রাউন্ড সিসা কার্তুজ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসামী রিফাতকে গ্রেপ্তার ও সীসা কার্তুজ উদ্ধারের বিষয়ে মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে