চাঁদপুর শহরে সরকারি নিয়ম ও সময়সীমা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক এক দোকানীকে অর্থদণ্ড (জরিমানা) আদায় করা হয়। বাংলাদেশ সরকার ঘোষিত বিদ্যুৎ সাশ্রয় রোধে সন্ধ্যা ৭ টায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। সে আলোকে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী মেজিস্ট্রাট মো. নাজমুল হুদা বুধবার(৩ জুন ২০২৬) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে চাঁদপুর বিপনিবাগ কলেজ গেট সংলগ্ন হাজী কম্পিউটার এন্ড ডিজিটাল সাইনকে ২০০ টাকা জরিমান করেন এবং সতর্ক করে দেন ভবিষ্যতে এই ধরনের অপরাধ যাতে না করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, বিদ্যুৎ অপচয় রোধ এবং শহর এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।