শিশুদের অনলাইন নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) বাগেরহাট জেলা সদরের অভিজাত হোটেল ধানসিঁড়ির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ইনসিডিন বাংলাদেশ (ওঘঈওউওঘ ইধহমষধফবংয)। কর্মসূচিটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ঊঁৎড়ঢ়বধহ টহরড়হ) এবং কারিগরি সহযোগিতা প্রদান করেছে তেরে দে হোমস নেদারল্যান্ডস (ঞবৎৎব ফবং ঐড়সসবং ঘবঃযবৎষধহফং)।
“শিশুদের অনলাইন নির্যাতন প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ”শীর্ষক এ কর্মশালায় জেলার বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের ঝুঁকি, সাইবার বুলিং, অনলাইন শোষণ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং শিশু সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাফিউল আলীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, সিএসও প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক ইসরাত জাহান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিএসও প্রতিনিধি সজীব সরকার, ইনসিডিন বাংলাদেশের প্রকল্প কর্মকতা মোঃ মঈন খান ও কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে শিশুদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হলেও অনলাইন নির্যাতন ও শোষণের ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও সহায়তা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, শিশুদের বিরুদ্ধে অনলাইন নির্যাতন ও শোষণ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।