বিরলে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৮:২২ পিএম
বিরলে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১

বিরলে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল্লাহ নামের এক যুবক। উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের মাধববাটী (সাত্তার মেম্বার পাড়া) গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আহত মোঃ আব্দুল্লাহ (১৯) জানান, একই গ্রামের মৃত মাহাতাব উদ্দীন এর ছেলে কুদরত ই খুদা (সুমন) (৩৬) এবং তার মা আশরাফুন নাহার (মিনা) (৬০) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধে আমার পিতা আলতাফ হোসেন বাদী হয়ে বিরল থানায় জিআর-২৪৬/২৫ নং মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন আছে। গত ০৩ জুন-২০২৬ বুধবার বিকালে উক্ত মামলার আসামীরা হাতে লোহার শাবল, বাঁশের লাঠি নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে আমাকে মারপিটে গভীর রক্তাক্ত কাটা জখম করে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আমার আত্মচিৎকারে আমার পিতা আলতাফ হোসেন আমার মাতা মিনারা বেগম ও আমার ছোট ভ্রাতা আব্দুর রহমান এগিয়ে এলে তৎক্ষনাত উক্ত ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে এবং আজ বাঁচে গেলি, পরে তোদের যেখানেই একাকী পাবো একে একে সবাইকে শেষ করে দিব বলে হুমকী প্রদর্শন করে। আমাদের সদর দরজা বাহির হতে তালা দিয়ে আমাদেরকে গৃহবন্দি করে রাখলে অবস্থা বেগতিক দেখে আমি ৯৯৯ নম্বরে ফোন করি এবং পুলিশ পৌঁছে আমাদেরকে উদ্ধার করে। আমাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে আমি চিকিৎসাধীন আছি। এমতাবস্থায় আমাদেরকে গৃহবন্দী ও মারপিটকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে