টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায়

দৌলতপুরের বিএনপি সমর্থক মেহেদীর মৃত্যু, দাফন সম্পন্ন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৮:৪৩ পিএম
দৌলতপুরের বিএনপি সমর্থক মেহেদীর মৃত্যু, দাফন সম্পন্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সমথক মেহেদী হাসান (মুলাম) (৩৫) বুধবার দুপুর ১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলে মোটরসাইকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহি বাস ঢাকা অভি মুখে যাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। ইন্নালিল্লাহি............. রাজিউন। মেহেদী হাসান (মুলাম) ঈদের ছুটি শেষে তার দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।  তার কর্মস্থল বাংলাদেশ ফুট ওয়ার ইন্ডাস্ট্রিজ  লিমিটেড এবং বাংলাদেশ মেলামাইন  ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর টাঙ্গাইল জোনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সে দৌলতপুরের সাদিপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে ও বিএনপির অন্যতম নেতা সাদীপুর গ্রামের আব্দুল লতিফের ভাতিজা এবং দৌলতপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস শুকুরের ভাই। মেহেদী হাসান মুলামের নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১০ টায় দৌলতপুরের সাদিপুর গোরস্তানে  অনুষ্ঠিত হয়।  শেষে তাকে দাফন করা হয়।এতে বিএনপি নেতৃ বৃন্দ  ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে