১০ জুন পর্দা উঠছে রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নান্টের

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:৫৪ পিএম
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

চট্টগ্রামের রাউজানে বহুল প্রতীক্ষিত রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আগামী ১০ জুন বুধবার বিকেল ৩টায় পর্দা উঠছে। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাউজান এস. কিউ স্পোর্টসের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এক সাংবাদিক সম্মেলন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহ, উদ্বোধনী আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, ক্রীড়া তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি তরুণদের জন্য একটি সামাজিক আন্দোলন হিসেবেও কাজ করবে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল হক বাবু, বিএনপি নেতা নুরুল আবছার মেম্বার, বিএনপি নেতা সিরাজ মেম্বার, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, বিএনপি নেতা মোহাম্মদ মুবিন, বিএনপি নেতা দিদারুল আলম ও আজাদ হোসেন বাবর। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠক আকতার মালেক, শহিদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন বিএনপির নেতা মাহিন চৌধুরী, জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি এনায়েত আলী, আবদুল কাদের, পারভেজ আলম, আরফাত নয়ন, নোমান, ইমরান, বরকত আলী, আনিসুর রহমান, রায়হান উদ্দিন রবিন, শাকিল, মুনসুর আলম, মিজানুর রহমান, আরফাত আলী, সাইফুল, মঞ্জু, ফারুক, মো. মামুন, সাইদ, সরোয়ার, সাকিব, সোহান, সাব্বির, সালাউদ্দিন, মুহিত, ওসমান, মহিত, রাসেদ, জুয়েল, মাসুদ, জামি ও গিয়াসসহ ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১০ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং জেলার বিভিন্ন এলাকার শক্তিশালী দল এতে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সভা শেষে আয়োজকরা সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে