প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ

রাউজানে সাংসদ গিয়াস উদ্দিনের মানবিক উদ্যোগ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ১১:৫৯ পিএম
রাউজানে সাংসদ গিয়াস উদ্দিনের মানবিক উদ্যোগ

রাউজানের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু, রাউজানবাসীর সেবায় নিবেদিত প্রাণ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সুদক্ষ তদারকিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকা অনুদান হিসেবে তুলে দেওয়া হয়েছে রাউজানের ২৬ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই সহায়তা সাধারণ মানুষের দুর্দিনে এক বড় প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, "রাউজানের প্রতিটি অসহায় মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও কর্তব্য। মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদান যেন তাদের কিছুটা হলেও স্বাবলম্বী করে তোলে, সেই প্রত্যাশা করছি।" রাউজানের উন্নয়নে এবং তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে তাঁর এমন আন্তরিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম রাহাতুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাননীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রচেষ্টায় রাউজানবাসী নিয়মিতভাবে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অনুদান কর্মকাণ্ডের সুফল পাচ্ছেন। আমি উপকারভোগীদের অনুরোধ করব, এই অর্থ যেন তাদের জীবনমান উন্নয়নে সঠিকভাবে কাজে লাগানো হয়।"

উল্লেখ্য, অনুষ্ঠানে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনায় আহত, রোগাক্রান্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ২৬টি অসহায় পরিবারের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একান্ত ব্যক্তিগত সচিব মোহাম্মদ রাশেদ, ৭ নম্বর রাউজান সদর ইউপির সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সাংসদের প্রেস সচিব মোহাম্মদ খোরশেদ আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মুছা খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে