চট্টগ্রামের রাউজান উপজেলা-এর ১৪নং বাগোয়ান ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন, সামাজিক সমপ্রীতি, শিক্ষা, ঐক্য ও প্রগতির লক্ষ্যে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রথমে মানবতা, তারপর অন্যান্য পরিচয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গশ্চি এলাকার বায়তুল মামুর জামে মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতা ও ১৪নং বাগোয়ান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ তালুকদার।
সংগঠক ও ব্যাংকার মোহাম্মদ শাহাজান এবং যুবদল নেতা আবদুস শুক্কুর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিটন মহাজন লিটু, অ্যাডভোকেট মফিজ উদ্দীন ইমন, এম. এ. ইয়াকুব আলী, জাহাঙ্গীর হোসেন, শফিউল আজম মানিক, মোহাম্মদ রফিক, আবদুল শুক্কুর, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আকবর, টিটু চৌধুরী, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ নাজিম, সাহেদুল আলম, হাসান মুরাদ, মোহাম্মদ কামাল, শুভাশিস, সোহেল, ইলিয়াস তালুকদার, মোহাম্মদ নাছের, নুর নবী, মোহাম্মদ বাবুল, তসলিম উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, নাসির উদ্দীন মাস্টার, ফজলুল হক, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর এবং তপন নাথ।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।