ঈদগাঁওতে দু'ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ১১:২৩ এএম
ঈদগাঁওতে দু'ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অমান্য করায়  উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতরাতে এ অর্থদণ্ড দিয়েছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা প্রতিপালন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ও আনসার সদস্যরা অংশ নেন। 

নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা করে  অর্থদণ্ড আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে