ঝিনাইদহে নারীর মরদেহ উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৩:২৪ পিএম
ঝিনাইদহে নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার নয়াহাটি গ্রামে গাছে ঝুলে থাকা লক্ষ্মী রানী(৫২)নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাটে একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাড়ি থেকে বেরিয়েএসে নয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারে একটি আম গাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাত দন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আপনার জেলার সংবাদ পড়তে