খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান সামস উপজেলা বন বিভাগের কর্মকর্তা মঞ্জরুল কাদের, খানসামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল , ও এনজিও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।এ সময় শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। রেলি শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার উপজেলা পরিষদ চত্বরে পুকুর পারে ৩ টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।