রংপুরের শ্যামা সুন্দরী খাল দখলমুক্ত এবং যথাযথভাবে পূন:খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। শনিবার ( ৬ জুন) সকাল ১১ টায় নগরীর প্রেসক্লাব চত্বরের এই মানববন্ধনে অংশ নেন বাপা ছাড়াও বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।
বাপার জেলা সদস্য সচিব রশিদুস সুলতার বাবলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি মাহবুব আরা লিনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, বাপা সদস্য দেলোয়ার হোসেন, এটিএন বাংলার বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম, গ্রিণ ভয়েসের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রংপুর মহানগরীর লাইফ লাইন শ্যামাসুন্দরী খাল দখল দুষনে মৃত হয়ে যাওয়ায় নগরীর পরিবেশ খুবই ঝূকির মধ্যে পড়েছে। অবিলম্বে দখলমুক্ত ও কার্যকর খননের মাধ্যমে শ্যামাসুন্দরীর পানি প্রবাহ চালু করার দাবি জানান তারা।