উত্তরায় গ্যাস লাইনের লিকেজ হয়ে দগ্ধ ৩, আশঙ্কাজনক দু’জন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০২:১২ এএম
উত্তরায় গ্যাস লাইনের লিকেজ হয়ে দগ্ধ ৩, আশঙ্কাজনক দু’জন
ছবি, সংগৃহীত

রাজধানীর উত্তরার উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দগ্ধরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, “উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।”

আপনার জেলার সংবাদ পড়তে