রাণীশংকৈল সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৪:৩৩ পিএম
রাণীশংকৈল সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ পামোল সীমান্ত দিয়ে ৬জুন শনিবার মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় ধর্মগড় সীমান্তের বিজিবি সদস্যরা তাকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে ভারতীয় নাগরিক বাংলায় কোন কথা বলতে পারেনা তবে মাঝে মধ্যে হিন্দিতে কথা বলছে। ধর্মগড় শাহানাবাদ সীমান্তের বিজিবি সদস্যরা বিএসএফকে এক কড়া বার্তা পাঠিয়ে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে। এব্যাপারে ধর্মগড় এলাকার সহকারি শিক্ষক সেলিম জানান, বিজিবির পাশাপাশি আমরা স্থানীয়রা বিএসএফ’র পুশইন ও শুন্য রেখায় জমি দখল বিষয়গুলিকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে ছদ্দবেশে তারা আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে নতুবা ইনজেকশন দিয়ে সীমান্ত পার করে দিয়েছে। এপ্রসঙ্গে ঠাকুরগাঁও ৫০বর্ডারগার্ড ব্যাটালিয়ান লেঃ কর্ণেল তানজির আহম্মদ মুঠোফোনে জানান, মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরিককে বিজিবি সদস্যরা আটক করেছিল। পরবর্তীতে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে