৬ জুন বেলা ১১ টায় ডিবি রোড, গানাসাস মার্কেট এর সামনে সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলার উদ্যোগে বালাসী-বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদের উপর বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সভাপতিত্বে সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক গোবিন্দ লাল দাস, সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, রাজনীতিক প্রণব চৌধুরী, জিয়াউল হক জনি, মোস্তাফিজুর রহমান বাবলু, মোস্তফা মনিরুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক টুকু, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, এডভোকেট কাশেম ইয়াসবীর, এ্যাড. আশরাফ আলী, সাবেক উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, নাট্য কর্মী শাহনাজ আমিন মুন্নি , নারী নেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী, রেজাউল করিম রেজা, সেকেন্দার আলী, শহিদুল ইসলাম, আবু তাহের সাহেদ চৌধুরী , সুজন রহমান, পরমান্দ দাস প্রমুখ। বক্তাগন উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের দাবি জানান।
বক্তারা বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া গাইবান্ধাসহ আশপাশের জেলার মানুষের যাতায়াত সহজতর হবে এবং সময় ও ব্যয় উভয়ই কমে আসবে। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানানো হয়।