ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম উপলক্ষ্যে

সাটুরিয়ায় র‌্যালি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৪:৩৯ পিএম
সাটুরিয়ায় র‌্যালি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

৬ জুুন শনিবার সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম উপলক্ষ্যে এক র‌্যালি,  পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাটুরিয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ইসলামী ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিন,  মডেল কেয়ারটেকার মো. হাবিবুর রহমান, সাধারন কেয়ারটেকার মওলানা  মো. রফিকুল ইসলাম সহ ইফার শিক্ষকবৃন্দ, নির্বাহী অফিসের স্টাফবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে