রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৩নং বড়-দরগাহ ইউনিয়ন এর মন্ডলাবাড়ী গ্রামের জনৈক আবু বক্কর সিদ্দিক পিতাঃ মৃত আঃ লতিফ এর পূর্ব দুয়ারী পরিত্যাক্ত টিনশেড ঘরে এস,আই ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পীরগঞ্জ থানার জিডি নং-২৭৩, তারিখ- ০৫/০৬/২০২৬ খ্রিঃ মূলে মোটরসাইকেল যোগে পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩নং বড়দরগা ইউনিয়ন এর মন্ডলাবাড়ী গ্রামের জনৈক আবু বক্কর সিদ্দিক পিতাঃ মৃত আঃ লতিফ এর পূর্ব দুয়ারী পরিত্যাক্ত ঘরের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রিঃ রাত্রি ২৩.২৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সের সহায়তায় আনিসুর রহমান (৩৬) পিতাঃ অফিজ উদ্দিন বর্তমান সাং গুর্জিপাড়া থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর স্থায়ী সাং রায়দাসবাড়ী পোষ্টঃ কামারজানি থানা ও জেলাঃ গাইবান্ধা কে আটক করেন। ধৃত আসামী আনিসুর রহমান এর দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচ হতে নিজ হাতে বাহির করিয়া দেয়া মতে স্বচ্ছ পলিদ্বারা মোড়ানো ১০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ১ গ্রাম মূল্য ৩,০০০ টাকা এবং স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছোট ৫ পুড়িয়া হেরোইন ও একটি বড় পুড়িয়া হেরোইন মোট ০৬ পুড়িয়া হেরোইন ওজন ০১ গ্রাম, যাহার (অবৈধ বাজার) মূল্য প্রতি গ্রাম ৫,০০০ টাকা উদ্ধার করেন। গৃহিত ব্যবস্থা- পীরগঞ্জ থানার মামলা নং-১৪/১৮২, তারিখ-০৬/০৬/২০২৬ ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০(ক)/৮(ক) রুজু করা হয়। আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণের কথা জানা গেছে