কলাপাড়ায় কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে গোল টেবিল বৈঠক

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৩:৫৪ পিএম
কলাপাড়ায় কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে গোল টেবিল বৈঠক

পটুয়াখালীর কলাপাড়ার উন্নয়নঃ কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকাল চারটায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ইকোজেন রিসার্চ এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে লাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে বৈঠকে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।  আলোচনা করেন রাজনীতিবিদ গাজী আব্বাস বাচ্চু,  সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু,  শিক্ষক মনোয়ারা বেগম, সুভাস রায় প্রমুখ।  বৈঠকে ছাত্রদল, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল শিক্ষার্থীসহ সমাজ ও পরিবেশকর্মীরা আলোচনায়,অংশ নেয়। বৈঠকে আলোচকরা কিশোর অপরাধ রোধ ও গ্যাং কালচার বন্ধ করতে সহজলভ্য মাদক প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার উপর আগ্রহী করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে