বরিশাল নগরীর বেলসপার্কসহ সকল উদ্যান, মাঠ, ফুটপাত, জলাশয় দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। রবিবার সকালে নগরীর বেলস পার্ক উদ্যানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা জানিয়ে অংশগ্রহন করেন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীরা। এসময় বরিশাল নগরীকে দখলমুক্ত করে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। পাশাপাশি বরিশালের বেলস পার্কসহ সকল উদ্যান, মাঠ, ফুটপাত, জলাশয় দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও প্রতিনিধি এবং সাধারন মানুষ অংশগ্রহন করেন।