বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ-২০২৬ নির্বাচনে জয় পেয়েছেন চাঁদপুর মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ডা. শামীম)। ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব(সিনিয়র সহ-সভাপতি) থেকে জিতেছেন ডা. শামীম, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল,মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, সাকেফ আহমেদ সালাম পরিচালক নির্বাচিত হয়েছে। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে। হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন। অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ডা. শামীম) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ক্যাটাগরি-২ (ঢাকাভিত্তিক ক্লাব) থেকে একজন প্রার্থী হন। তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন বিসিবি নির্বাচনে বোর্ড ডিরেক্টর পদে লড়েছেন। অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।