লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ১১:০৮ এএম
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণার্থে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের সাহাপাড়ায় ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম  যজ্ঞানুষ্ঠান চলমান রয়েছে। একতা লোকনাথ সংঘ ও লোকনাথ ভক্তদের আয়োজনে শ্রী শ্রী লোকনাথ মন্দিরে গত শুক্র থেকে শুরু হওয়া অনুষ্ঠান সোমবার প্রভাতে দধি মঙ্গল ও কুঞ্জভঙ্গের মধ্যদিয়ে শেষ হবে। লোকনাথ মন্দির কমিটির সভাপতি বিল্টু রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সুজন ঘোষ চৌধুরী জানিয়েছেন, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বুধবার শ্রীমৎ ভাগবত পাঠ ও বৃহস্পতিবার লোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা, ভোগরাগ, পুষ্পাঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।

তারা আরো জানিয়েছেন, যজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করেন প্রভু মন্দির সম্প্রদায়, রাই ঠাকুর সম্প্রদায়, নব দিপুশ্রী সম্প্রদায়, প্রভু নিরঞ্জন সম্প্রদায়, শ্যামা দেবী সম্প্রদায়, অষ্টগুপি সম্প্রদায়। অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত সকল ভক্তদের মাঝে সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে