আর্জেন্টিনা জার্সি পরে আসলে রোগীদের ফ্রি চিকিৎসার ঘোষণা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ১১:১৪ এএম
আর্জেন্টিনা জার্সি পরে আসলে রোগীদের ফ্রি চিকিৎসার ঘোষণা

এবার আরেক ফুটবলপ্রেমি আর্জেন্টিনা সমর্থক ও রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ফি ছাড়া চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম রনি। তিনি মেডিসিন, চর্ম, মা ও শিশু,বাতব্যথা, বক্ষব্যাধি'র চিকিৎসক। ফুটবল বিশ্বকাপ ২০২৬ চলাকালীন সময়ে এবং  আর্জেন্টিনা দলের খেলার দিনগুলোতে তিনি সমর্থকদের জন্য হাফ ফি ও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবার  ঘোষণা দিয়েছেন। আজ রবিবার(৭ জুন)  রাত পৌনে আটটার দিকে সামাজিক যোগাযােগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন । সরকারি চিকিৎসকের এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। আর্জেন্টিনা সমর্থকরা উদ্যোগটিকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।  ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে আসা রোগীরা হাফ ভিজিটে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবায়ও বিশেষ ছাড় পাবেন তারা।

ডাঃ সাইফুল ইসলাম রনি বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।  ফুটবল বিশ্বকাপ-২০২৬ চলাকালীন আর্জেন্টিনার সমর্থক সেবা ডায়াগনস্টিক সেন্টার চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসলে হাফ ভিজিট , আর দলের জার্সি পড়ে আসলে ফ্রী সেবা পাবেন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।  ডাঃ সাইফুল ইসলাম রনি আরও বলেন, আসুন আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের যত্ন নেই।

আপনার জেলার সংবাদ পড়তে