কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মিয়াপাড়া সীমান্ত গ্রাম থেকে আব্দুস সালাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪শত ৮০ পিছন ভারতীয় ইয়াবাসহ আট'ক করেছে বিজিবি। বালিয়ামারী বিজিবি কোম্পানি সদর সূত্রে জানান, রোববার রাত আনুমানিক ১০ ঘটিকায় আন্তর্জাতিক মেইন পিলার ১০৭৩ থেকে ৬শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মিয়াপাড়া সীমান্ত গ্রাম থেকে তাকে আটক করা হয়।
৩৫/ইং কোম্পানি বালিয়ামারী কোম্পানি সদরের জেসিও ৯১৩২ সুবেদার মোঃ আব্দুল হালিম এর নেতৃত্বে হাবিলদার জোয়াহের,ন্যা: নায়েক কামরুল,ন্যা: নায়েক কবির, সিপাহী রাইসুল,পান্নু, আনারুল, শরিফুল ও মাসুদসহ ৯ সদস্যের একটি বিজিবি টহলদল ,এস আই পি সদস্যের সিভিল সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় ৪৮০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালামকে আটক করতে সক্ষম হন। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামের মৃত্যু সোহরাব আলীর পুত্র। চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান , বিজিবি বাদী হয়ে আসামি আব্দুস সালাম এর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সোমবার ভোরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।