দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের গোপাল চন্দ্র রায় ও তার স্ত্রী শান্তি বালা রায় ১৯৮৮ সালে সরকারি কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য আবেদন করেন। ১৯৮৮-১৯৮৯ সালে ঢওও/৫২৯.৮৮-৮৯নং বন্দোবস্তমূলে ৫০ শতক জমি স্বামী এবং স্ত্রীর নামে বন্দোবস্ত হয়ে কবুলিয়ত দলিল হয়। তখন থেকে বাদী গোপাল চন্দ্র রায় ও তার স্ত্রী শান্তি বালা রায় ডাবোর মৌজার ৬৬৬ নং খতিয়ান ২৩১০নং দাগের দোলা জমি ৩ একর ৫ শতক জমির মধ্যে ৫০ শতক জমি ভোগদখল করিয়া আসিতেছেন। তিনি নিজেই উক্ত জমিতে ধান ও অন্যান্য ফসল চাষাবাদ করিয়া থাকেন। কিন্তু বিবাদীগণ মোঃ সাইফুল ইসলাম, সোহেল রানা, রুবেল ইসলাম ও সুফিয়া বেগম উক্ত জমি দখল করার চেষ্টা করলে বাদী গত ০৪/০৪/২০২৬ ইং তারিখে জোর করে জমি দখল করার চেষ্টা করে। বাদী গোপাল চন্দ্র রায় সি.আর আদালতে মামলা নং ১৩০ পি. (কাহারোল), ধারা ফৌজদারী কার্যবীধি ১৪৪ ধারা বিজ্ঞ আদালাতে উক্ত জমির উপরে চাইলে। আদালত কাহারোল থানায় উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ তদন্ত পূর্বক দাখিলের নির্দেশ প্রদান করেন। কাহারোল থানার পুলিশ উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ২ পক্ষকে শান্ত থাকার পরামর্শ প্রদান করেন। কিন্তু বিবাদীগণ উক্ত জমির বোরো ধান ০২/০৬/২০২৬ ইং তারিখে দুটি কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে কেটে নিয়ে চলে যান। পরবর্তীতে বাদী কাহারোল থানায় বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক কাহারোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন ধান বা কোন লোকজনকে পান নাই। বাদী ধান হারিয়ে মহাদূশ্চিন্তায় পড়েছেন। তিনি বলেন, ধানতো নাই আগামী দিনে ছেলে-মেয়ে নিয়ে কিভাবে খেয়ে পরে বাচবো। তিনি উর্দ্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করছেন উক্ত জমির ধানের ক্ষতিপূরণ পাওয়ার আশায়।