পিরোজপুরের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নে যুব জলবায়ু মঞ্চ সদস্যদের অংশগ্রহণে ণ-অফধঢ়ঃ জড়ষষড়ঁঃ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১১টায় সদর ইউনিয়নের তালুকদার বাড়িতে অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাবেক সদস্য সচিব আলমগীর মান্নু, সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন কাজী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মোঃ হান্নান, ইউএলও এবং মোঃ সুলতান মাহমুদ, প্রোগ্রাম অফিসার।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলা আরও কার্যকর হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এবং দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব জলবায়ু মঞ্চের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।