বাজিতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০২:৪৪ পিএম
বাজিতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের উত্তম গাঙ্গুলী(৪৮) এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সরিষাপুর গ্রামে। নিহত উত্তম গাঙ্গুলী এই ইউনিয়নের মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে তিনি কৃষি কাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের কাজ করতেন বলে জানা গেছে। হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মাজহারুল হক নাহিদ বলেন উত্তম গাঙ্গুলী কৃষি কাজের জন্য মাঠে যান এ সময় হঠাৎ বজ্রপাতে গরুত্বরে আহত হন। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনা স্থলে তার মৃত্যু হয় ।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা এস এম শহিদুল্লা জানান, বজ্র পাতের  মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনা স্থলে চলে আসেন।তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে