গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলার পল্লীশ্রী আগ্রযাত্রা প্রকল্প অফিস কাহারোলে প্রকল্প সদস্যদের মাঝে উৎপাদনশীল সম্পদ হিসেবে দেশী মুরগি ও ছাগল বিতরন করা হয়। পরে উপজেলায় স্থানীয় (উপজেলা) পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহনকারীর এক সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্পে অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ভেটেরিনারি সার্জন আশাদুজ্জামান শুভ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ নুরজাহান বেগম, মোঃ আ,স,ম,মনোয়ারুজ্জামান, চেয়ারম্যান, ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদ, প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, নারায়ন চন্দ্র মহন্ত, মোঃ আব্দুর রাজ্জাক, মাঠ সহায়ক, ও প্রকল্প অংশগ্রহনকারী ১১ জন নারী।